ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 'সারিকা ফ্যান্টাসি আমাজিং ওয়ার্ল্ড' পার্কে বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়ার সুযোগ পেয়ে ভীড় জমাচ্ছেন প্রতিবন্ধী শিশুরা। স্বাভাবিক শিশুদের পাশাপাশি অভিভাবকরা তাদের প্রতিবন্ধী শিশুদের নিয়ে মেলায় আসছেন বিনোদন উপভোগ করতে।
রবিবার (৩ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চাইতে শিশু দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মেলায়। এর মধ্যে প্রতিবন্ধী শিশুদের উপস্থিতিও বেড়েছে চোখে পড়ার মতো। মেলায় প্রবেশ করে বাম দিকে এলে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিকে) দেখা যায় বাবা-মায়ের হাত ধরে আনন্দে মেতে উঠছে শিশুরা। প্রতিবন্ধী শিশুদের আনন্দও চোখে পড়ার মতোই। বাবা-মা কে পাগল করে দিচ্ছে পার্ক কই? কখন মেলায় চড়বো- এই বলে।
কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা জানতে পেরেছেন এখানে একটি পার্কে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে বিভিন্ন রাইডে চড়তে দেওয়া হয়, যেখানে অন্য স্থানে প্রতিবন্ধী শিশুদের রাইডে উঠাই বারণ। তাই তারা সেই পার্কের দিকেই ভিড় জমাচ্ছেন।
এদিকে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের চাইতে ভীড় যেন একটু বেশি। মোহাম্মাদপুর থেকে 'সেফ হোফ' নামের একটি অটিজম ইনিসটিউট থেকে প্রায় ৫০ জনের মতো প্রতিবন্ধী শিশু বিনোদন উপভোগ করতে আসে পার্কটিতে। হাসি আনন্দে মেতে উঠে ভিন্নধর্মী এই শিশুরা।
পার্কটির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান পলাশ জানান, 'শিশুদের নির্মল হাসিই আমার প্রেরণা'। তিনি আরও বলেন, 'পার্কে প্রতিবন্ধী শিশুদের ফ্রি রাইডে চড়ানো হয় তা আগে অনেকেই জানতেন না। ধীরে ধীরে প্রচার প্রচারণার কারণে অনেকেই জানতে পেরে আসছেন এখানে'।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স
দীর্ঘদিন ধরেই অটিস্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন জানিয়ে পলাশ বলেন, 'আমি মানবতার জন্য কাজ করি। প্রতিবন্ধী শিশুরা অন্যান্য শিশুর মতো বিনোদনের সুযোগ পায় না বলেই তাদের জন্য আমি সুযোগ করে দিয়েছি'। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া সায়মা ওয়াজেদ পুতুলের আদর্শ প্রেরণায় উজ্জীবিত হয়ে এই কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচডি