কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বসতিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গ্রেফতার যুবকের নাম সৈয়দ কাশিম (৩২)। শনিবার বিকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নুর হোছনের বাড়িতে অভিযান চালান। এসময় খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার ৯শ ৫৭ পিস ইয়াবাসহ নুর হোছনের ছেলে কাশিমকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: ‘ডিনার’ আতঙ্কে বলিউড নায়িকারা
জব্দকৃত ইয়াবার মূল্য ২৯ লাখ ৮৭ হাজার ১শ টাকা। কাশিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জেডএইচ