জিলানী কমপ্লেক্সের উদ্যোগে সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জিলানী কমপ্লেক্স বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবি (দ.) কমিটির সহযোগিতায় আন্তর্জাতিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ‘ইসলাম ও মানবাধিকার' শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মুহাম্মদ আফজাল। এছাড়া বিশেষ বক্তা ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন জিলানী ইসলামিক উইম্যান সোসাইটির কেন্দ্রীয় চেয়ারপার্সন শাহজাদী সৈয়দা সায়েমা আহমদ আল-হাসানী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আ.ন.ম. দেলাওয়ার হোসাইন আল কাদেরী (ম. জি.আ)। মূল প্রবন্ধ পাঠ করেন ওআইসির বাংলাদেশের স্থায়ী সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল-মারুফ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। বক্তারা ওআইসিকে জাতিসংঘের মত রোহিঙ্গা উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

অনুষ্ঠানে আকরাম আল হোসেনকে (প্রশাসন), মরহুম মেজর জেনারেল (অব.) আমজাদ হোসেন চৌধুরী (অর্থনৈতিক উন্নয়ন-মরণোত্তর), মুফতি আজম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী (র.) (আধ্যাত্মিকতা),মারুফ শাহ চৌধুরী (সুফিবাদ -এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ