আইনজীবীদের উচিত ১০ ভাগ মামলা বিনা পয়সায় করা :প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন পেশা একটি সেবামূলক পেশা। অসহায়, অসচ্ছলদের জন্য একজন আইনজীবীকে শতকরা ১০টি মামলা ফ্রি (বিনা পয়সায়) করে দেওয়া উচিত। তিনি বলেন, ফাঁসির মামলায় যারা আইনজীবী নিয়োগ করতে পারেন না, তাদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়ে থাকে। এদের ফি একেবারেই অপ্রতুল। স্টেট ডিফেন্স আইনজীবীদের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ আরো বাড়ানো উচিত। গতকাল মঙ্গলবার আপিল বিভাগে মামলা পরিচালনাকালে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।

এ সময় আপিল বিভাগের কার্যতালিকায় থাকা একটি মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। শুনানির জন্য মামলাটি ডাকা হলে আসামিপক্ষে কোনো আইনজীবী পাননি প্রধান বিচারপতি। পরে অ্যাডভোকেট অন  রেকর্ড নুরুল ইসলাম চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে সময় প্রার্থনা করেন। এই পর্যায়ে আদালত বলেন, অ্যাডভোকেট অন রেকর্ড হবেন আর শুনানির সময় উপস্থিত থাকবেন না, তা কেমনে হয়। এটি কি ছেলেখেলা পেয়েছেন। কেউ না থাকলে স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে) আইনজীবী নিয়োগ দিয়ে মামলা শেষ করে দেওয়া হবে।

প্রধান বিচারপতি বলেন, স্টেট ডিফেন্স আইনজীবীদের টাকা বাড়ানো উচিত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ বলেন, জি মাই লর্ড, যে পরিমাণ ফি দেওয়া হয়, তাতে ভালো আইনজীবী শুনানি করতে চান না। সেই পয়সা ওঠানোও অনেক কষ্টকর বলেও জানান আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।  প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের উচিত ১০ শতাংশ মামলা ফ্রি করা। এটা অবশ্যই পালনীয় দায়িত্ব হওয়া উচিত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলী বলেন, দেশের বাইরে আইনজীবীদের লাইসেন্স নবায়ন করতে হয়। সেখানে ব্যাখ্যা দিতে হয় কয়টা মামলা প্রো-বোনো (জনস্বার্থে) করেছেন। তা না হলে লাইসেন্স নবায়ন করতে দেয় না।

মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘আমাদের এখানে এটা হলে তো ভালোই হয়। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা করা যায়। প্রধান বিচারপতি বলেন, আগে তো আইনজীবীরা ফি চাইতেন না। গাউনের পেছনে পকেট ছিল, সেখানে মক্কেলরা ফি দিয়ে দিত