১৯৮৮ সালে রাজনৈতিক বন্দিদের গণহারে মৃত্যুদ্ল

ইরানে নতুন প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তদন্তে সমর্থন জাতিসংঘের

১৯৮৮ সালে রাজনৈতিক বন্দিদের গণহারে মৃত্যুদ্ল দেওয়ার ঘটনায় ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভূমিকা তদন্তে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। ঐ সময় তিনি তেহরানের ডেপুটি প্রসিকিউটর ছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারী জাভিদ রেহমান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কয়েক বছর ধরে রাইসির বিষয়ে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা অন্য কোনো সংস্থা যদি এ বিষয়ে তদন্ত করতে চায় তাহলে এসব তথ্য দেওয়া হবে। তিনি বলেন, আমি উদ্বিগ্ন যে কিছু গণকবরের অস্তিত্বই ধ্বংস করে ফেলা হয়েছে।