পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কঠোর লকডাউনের আগের দিনও ফেরিতে পার হচ্ছে মানুষ। আজ বুধবার (৩০ জুন) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেটকার ও মোটরসাইকেলে বিভিন্ন পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে ঘাটে আসেন অনেকে।
দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছেন। ঘাট কর্তৃপক্ষ কোনো বাধা না দিয়ে ফেরিতে পার করছেন ছোট যানবাহনও। নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। মাস্কও পরছে না অনেকে।
গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে।
ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ও আরিচাতে ২০ ফেরি রয়েছে। আর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৫ ফেরি চলাচল করছে।
ইত্তেফাক/কেকে