ঢাকায় আসার জন্য প্রস্তুত চীনের ২০ লাখ টিকা

আগামী সপ্তাহে চীন থেকে ঢাকায় আসছে ২০ লাখ টিকা। চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এসব টিকার প্রথম চালান বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। 

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হ্যালং ইয়ান বুধবার (৩০ জুন) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে বলেন, ‘চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা প্রথম ব্যাচের দুই মিলিয়ন টিকা সরবরাহের জন্য বেজিংয়ে প্রস্তুত রাখা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশি বন্ধুদের পাশে আছে চীন।’

এর আগে দুই দফায় সিনোফার্ম উৎপাদিত বিবিআইবিপি-করভি টিকার ১১ লাখ ডোজ উপহার হিসেবে পাঠিয়েছে চীন। ওই টিকা হাতে পেয়ে আবারো করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করেছে সরকার। আর এই প্রথম চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের ক্রয়ের টিকা আসতে যাচ্ছে। 

 

2 million vaccines as the first batch of Bangladeshi government's commercial purchase from China's Sinopharm are ready...

Posted by Hualong Yan on Tuesday, June 29, 2021

ইত্তেফাক/এসজেড