ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা করার পর থেকেই আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। আজ বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।‘
ইত্তেফাক/এনএ