জামালপুর জেলার সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০) জুন দুপুরে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের ছেলে সুজন মিয়া বলেন, তার মা সুন্দরী বেওয়া (৮৫) ঐদিন দুপুরে গাছের কাঁঠাল পারতে প্রতিবেশী আলহাজ্ব মিয়ার ছেলে শিশু নাঈমকে (৯) গাছে চড়িয়ে দেন। নাঈম কাঁঠাল পেরে কাঁঠাল হাতে নিয়ে গাছ থেকে নিচে নামতে ছিল। ঐ সময় হঠাৎ তার হাত থেকে কাঁঠালটি ছুটে এসে সুন্দরী বেওয়ার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন আমি ঘটনাটি শুনেছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমি এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।
ইত্তেফাক/এনএ