দক্ষতা উন্নয়ন বিষয়ক অনলাইন সেমিনার

জেসিআই ঢাকা আপটাউন দক্ষতা উন্নয়ন বিষয়ক অনলাইন সেমিনারের আয়োজন করে। সম্প্রতি এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন কর্পোরেট প্রশিক্ষক গোলাম সামদানি ডন।  সঞ্চালনা করেন জেসিআই ঢাকা আপটাউনের সদস্য ফাহিম আহমেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন জেসিআই ঢাকা আপটাউনের সভাপতি  রেজওয়ানুর রহমান।সেমিনারে শতাধিক অতিথি অনলাইনে যুক্ত ছিলেন। 

সেমিনারে একজন উদ্যোক্তারা কী ধরনের প্রতিকূল পরিস্থিতির  মুখোমুখি হন সে সব বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন অতিথিরা।

সেমিনারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জেসিআই বাংলাদেশ জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ। উদ্যোক্তা হিসাবে সংগ্রামের দিনগুলোতে তিনি যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন এবং কীভাবে সেগুলো কাটিয়ে উঠেছেন সেসব বিষয় নিয়ে আলোচনা করেন। 

ইত্তেফাক/ইউবি