পৃথিবীর সর্ববৃহত্ স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। এটি একই সাথে সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী। দানবাকৃতির এই প্রাণীর ওজন প্রায় ১৫০ টন এবং দৈর্ঘ্যে ৩০ মিটারের মতো হয়। অনেকের ধারণা নীল তিমি একধরনের মাছ। কিন্তু তিমি কোন মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী। বলা যায় এটি আমাদের মতো এক ধরনের জীব। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাসও নেয় না আবার ডিমও পাড়ে না। আমাদের মতো ফুসফুসের সাহায্যেই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। এরা শ্বাস নেয় আমাদের মতো বাতাস থেকে অথচ থাকে পানিতে। তাছাড়া তিমি মাছের আমাদের মতো চুল গজায় এবং রক্ত উষ্ণ। এছাড়াও তিমি মাছের সাথে আমাদের অন্য জায়গায়ও মিল আছে। আমাদের হূদপিণ্ডের মতো ওদের হূদপিণ্ডেরও চারটি প্রকোষ্ঠ আছে। তিমিও মানুষের মতো সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং তারা তাদের মায়ের দুধ পান করে। তিমি মাছের হাতির দাঁতের মতো দাঁত আছে। এরা স্কুইড, বড় মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে খায়।
মঞ্জুর মোর্শেদ রুমন