পেখমে বৃষ্টি

কানিজ পারিজাত

 

পার্সিফোনি বসন্ত নিয়ে গেছে বহুদূর;

দিমিতার নামিয়ে দিয়েছে খরা;

পৃথিবী মরুময়— ধূসর— উষর;

তবুও চাঁদ ওঠে, মাতলা চাঁদ;

পাতার খাঁজে খাঁজে লুটেরা আলো;

কয়েকটি পাখি ডানা ঝাপটানোর ক্লান্তিতে

জাদুবরফে ছুঁইয়ে ফেলে ঠোঁট;

পেখমে পেখম ডুবিয়ে নামিয়ে ফেলে বৃষ্টি;

অনন্য বৃষ্টি— নির্ভরতার— মিথোজীবিতার!