ইত্তেফাক রিপোর্ট
রামপুরার বনশ্রী এলাকায় ট্রপিক্যাল হাউজ নামের একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোতালেব। তার সহকর্মীরা জানান, মোতালেব ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজ নামে এক সহকর্মী জানান, মোতালেবের বাড়ি সিরাজগঞ্জ সদরের পারপাসিল গ্রামে। নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।