বাঘায় আম নিয়ে বিপাকে চাষি ও ব্যবসায়ীরা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

চলতি আষাঢ় মাসে এক স্থানে রোদ তো আরেক স্থানে বৃষ্টি। তার ওপর শুরু হয়েছে করোনার কারণে কঠোর লকডাউন। এ অবস্থায় আম নিয়ে বিপাকে পড়েছেন বাঘার চাষি ও ব্যবসায়ীরা। উপজেলার আমোদপুর গ্রামের আম চাষি আব্দুর রাজ্জাক ও আম ব্যবসায়ী মুক্তার আলী বলেন, করোনার কারণে লকডাউন ঘোষণায় কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এতে আমের বাজারে ধস নেমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান বলেন, রাজশাহীর ১৭ হাজার ৯৪৩ হেক্টর আম বাগানের মধ্যে প্রায় অর্ধেক রয়েছে বাঘা উপজেলায়। কিন্তু বর্তমান আবহাওয়া ও লকডাউনের কারণে আমচাষি এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।