কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলায় লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের বুড়িরহাট বাজারে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ আলী (৬০) ঐ গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর ইউসুফ আলীর স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে ভাগিনা গোলাম মোস্তফাসহ ৯ জনের নামে ও অজ্ঞাত দুই জনসহ মোট ১১ জনের বিরুদ্ধে হত্যামামলা করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যামামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।