জয়পুরহাটে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকার হারাবতী নদী থেকে বৃহস্পতিবার দুপুরে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।   ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, নিহত আহমেদ আলী কালাই উপজেলার একডালা গ্রামের মৃত মহসিন সাখিদারের ছেলে। শালবন এলাকার হারাবতী নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল।