স্থপতি তানভীর করিম আর নেই

ইত্তেফাক রিপোর্ট

স্থপতি মোহাম্মদ তানভীর করিম (৭৪) গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। মোহাম্মদ তানভীর করিম ১৯৪৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে স্থপতি হিসেবে পেশাদার জীবন শুরু করেন। আজ শুক্রবার ডালাস শহরের প্ল্যানো মসজিদে তার জানাজার নামাজ হবে বলে জানা গেছে।