কানাডায় এবার শতাব্দী প্রাচীন গির্জায় আগুন

কানাডার আল্টার মরিনভিলায় একটি ক্যাথলিক গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যার বয়স একশ’ বছরের বেশি। স্থানীয় সময় বুধবার শহরের প্রাণকেন্দ্রে সেন্ট জিন ব্যাপটিস্ট ক্যাথলিক চার্চে অগ্নিকা–ের ঘটনা ঘটে। মরিনভিলার মেয়র বেরি টার্নার বলেন, এই অগ্নিকান্ডের ঘটনা আমাদের সম্প্রদায়ের জন্য খুবই কষ্টের। আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। গির্জাটি আবার পুনর্গঠন করা হবে বলে মেয়র জানিয়েছেন। এর আগেও কয়েকটি গির্জায় আগু দেওয়ার ঘটনা ঘটেছে। ১৯০৭ সালে গির্জাটি প্রতিষ্ঠার। -সিবিসি নিউজ