মামলায় জড়ালেন ইয়ামি গৌতম!

বিনোদন ডেস্ক

 

নিজের নতুন সিনেমা ‘এ থার্স ডে’র শুটিং নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী ইয়ামি গৌতমের। পাশাপাশি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ সিনেমাটির প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। এই সিনেমাটিতে নিজের পছন্দের চরিত্র পেয়েছেন বলে ক’দিন আগে তিনি জানিয়েছিলেন। এ কারণে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে নির্মাতার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করে বেশ আনন্দে সময় কাটছে তার। কিন্তু এ সকল আনন্দ মুহূর্তেই ম্লান করে দিয়েছে মন খারাপের একটি খবর। জানা গেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং মামলায় ইয়ামিকে তলব করেছে। ১.৫ কোটি মানি লল্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে তার ওপর। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক লেনদেনকারী একটি এজেন্সি ইয়ামির অ্যাকাউন্টের মাধ্যমে সম্প্রতি ১.৫ কোটি টাকা লেনদেন করেছে, যার তথ্য তিনি এনফোর্সমেন্টকে দেননি। এতে তাদের সন্দেহ হওয়ায় তাকে আগামী ৭ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এজেন্সিটির কিছু লেনদেন তাদের স্কানারে এসেছিল এবং প্রাথমিক তদন্তে ইয়ামির অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইয়ামি ছাড়া আরো জনপ্রিয় অনেক বলিউড তারকার অ্যাকাউন্টও এই কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো ইয়ামি মুখ না খুলেও ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৭ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যাবেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ইয়ামিকে শিগগিরই দেখা যাবে ‘ভুত পুলিশ’ ও ‘দাসভি’ সিনেমাতে।

 

ইয়ামি গৌতম