‘হাওয়াই মিঠাই’

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে  প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, মামুনর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমুখ। ‘বাড়ির দরজায় লেখা আছে, ব্যাঙাচির ঘর। দরজা থেকে নেইম প্লেটটা খুলে নিয়ে বাড়ির আর সব জিনিসের সঙ্গে প্যাক করে নেয় মামুন। এ বাড়িটি ছেড়ে দিতে হবে দু’দিনের মধ্যেই। সবকিছু গুছিয়ে রাখতে হচ্ছে কারণ নতুন বাড়ি পাওয়া মাত্র ছুটতে হবে। এখন পর্যন্ত নতুন কোনো বাড়ি পায়নি মামুন।