কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাকে আটক করা হয়। আটককৃত কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম । তিনি ধামরাই থানা বাধানগর এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।