উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে মেশিন বন্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্সরে মেশিনটি ইনস্টলের অভাবে দীর্ঘ তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন শতশত রোগী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্সরে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করছেন। রেডিওগ্রাফার দিলীপ বাড়ৈ বলেন, এক্সরে মেশিনটি ইনস্টল করে না দেওয়ার কারণে এখনো চালু করতে পারিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শিগিগরই মেশিনটি ইনস্টল করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।