অসমাপ্ত ফ্লাইওভারের দুই পাশে যানজটে দুর্ভোগ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা এলাকায় অসমাপ্ত ফ্লাইওভার এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অসমাপ্ত ফ্লাইওভারের দুই পাশে প্রতিনিয়তই তীব্র যানজট থাকায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। ২০২০ সালের ডিসেম্বর মাসে গোড়াই হাটুভাঙ্গা এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, হাটুভাঙ্গা এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়ায় ভাঙ্গা রাস্তার দুই পাশে প্রতিদিন তীব্র যানজটসহ দুর্ভোগ হচ্ছে। ফ্লাইওভার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) মো. আবু ইসহাক বলেন, আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।