বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশি মাছ। খালবিল ও নদীতে এখন আর কই, মাগুর, শিং, শোল, বোয়াল, আজলাসহ বিভিন্ন দেশি মাছ আগের মতো পাওয়া যায় না। বদলগাছী সদরে ডাংগির বিলে কয়েক জন জেলে জানান, এই বিলে ১০ বছর আগে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। এখন আর তেমন পাওয়া যায় না। এ ব্যাপারে বদলগাছী উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘মত্স্য অভয়াশ্রমের মাধ্যমে দেশি মাছ টিকিয়ে রাখার ব্যবস্থা নিয়েছি। তাছাড়া বিভিন্ন স্থানে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় ভ্রামমাণ আদালতের ম্যাধমে ব্যবস্থা নিয়েছি।