তালায় ক্রেতার অভাবে খেতেই নষ্ট হচ্ছে ফুল

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার মিঠাবাড়ীতে খেতেই নষ্ট হচ্ছে ফুল। আলীপুর গ্রামের আকরম আলী বলেন, ‘লকডাউন চলার কারণে গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে, শুধু তাই নয় গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি জানান, করোনার জন্য লকডাউনের কারণে এখন ক্রেতার অভাব। বর্তমানে ফুল বিক্রি করা খুবই সমস্যা। তার ছেলে ও তিনি কোনো রকম ফুলবাগানের পরিচর্যা করেন। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘হর্টিকালচার সংশ্লিষ্ট ক্রপের কোনো অনুদান আসলে অবশ্যই তিনি পাবেন। তবে ফুল চাষ অব্যাহত রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।’