কনের বাবাকে জরিমানা

লকডাউনে বিয়ের আয়োজন

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

করোনা ভাইরাস রোধে চলমান লকডাউনকে উপেক্ষা করে তালায় বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার রাতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেওয়া তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালা উপজেলার ঐ তরুণীর সঙ্গে ঢাকায় চাকরিরত যশোরের মনিরামপুর উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়। বৃহষ্পতিবার রাতে কনের বাবার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। লকডাউন উপেক্ষা করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সে সময় টের পেয়ে বরসহ অনেকেই অনুষ্ঠান থেকে সরে যান। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধসহ কনের বাবাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।