চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুত্ষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মো. রুহুল। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, পানির মটর চালু করার সময় বিদ্যুত্ষ্পৃষ্ট এক ব্যক্তি অজ্ঞান হয়ে যান। চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।