গলাচিপায় বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার বিধিনিষেধ অমান্য করায় ১১ ক্ষুদ্র ব্যবসায়ী ও চার পথচারীসহ মোট ১৫ জনকে ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসভাসহ উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। এ সময় তিনি সাত ক্ষুদ্র ব্যবসায়ী ও এক পথচারীকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে চার ক্ষুদ্র ব্যবসায়ী ও তিন পথচারীকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

কাঠালিয়ায় মাস্ক না পরায়

চার জনকে জরিমানা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কাঠালিয়ায় মাস্ক না পরায় চার জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। শুক্রবার সকালে কাঠালিয়া বাসস্ট্যান্ড ও আমুয়া এলাকায় অভিযান চালান তিনি। এ সময় মাস্ক না পরার অপরাধে চার জনকে ৭০০ টাকা জরিমানা আদায় করেন।