চট্টগ্রামে বকেয়ার দাবিতে পাটকল শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম অফিস

বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত্ব পাটকল চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে চট্টগ্রামে আমিন জুট মিল শ্রমিকরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন পালন করেছেন। শুক্রবার আমিন জুট মিল গেটের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর আগে দেশের রাষ্ট্রায়ত্ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেওয়ার পর বদলি অস্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। তবে পাটকল শ্রমিকরা মনোবল হারাননি। তারা পাটকল চালুর দাবিতে অনড় রয়েছেন। মানববন্ধনে সাম্যবাদী আন্দোলনের নেতা সত্যজিত্ বিশ্বাস, বদলি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মিয়া, হানিফ মিয়া প্রমুখ বক্তব্য দেন।