বড়াল নদ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক অঞ্জন ভট্টাচার্য আর নেই

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

দেশের অন্যতম আলোচিত পরিবেশ আন্দোলন ‘বড়াল নদ রক্ষা আন্দোলন’ এর আহ্বায়ক, চাটমোহর প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট হোমিও চিকিত্সক সবার প্রিয় ডাক্তার অঞ্জন ভট্টাচার্য দুলাল (৬৭) আর নেই। শুক্রবার হূদেরাগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন তিনি। অঞ্জন ভট্টাচার্য উপজেলার গুনাইগাছা নিজ বাড়ি থেকে অটোভ্যানে নতুন বাজারে তার হোমিও চেম্বারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অটোভ্যান থেকে নেমে পায়ে হেঁটে তার চেম্বারের দিকে যাচ্ছিলেন। পরে সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাত্ রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার কালো ব্যাজ ধারণ, রবিবার প্রার্থনা ও সোমবার স্মরণসভা।