ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত সাত দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে জরিমানা গুনতে হয়েছে ৫০ হাজার টাকা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিককে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেন্টারের মালিক আব্দুস সালামের কাছ থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এ সময় বর এবং কনের পক্ষ কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।