হলি আর্টিজানে হামলার পঞ্চম বার্ষিকী

ভবিষ্যতে হামলা ঠেকাতে বাংলাদেশের পাশে আছি :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

হলি আর্টিজানের মতো সন্ত্রাসী হামলার ঘটনা যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর না ঘটে এজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। ১ জুলাই ঢাকায় হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পঞ্চম বার্ষিকী পূর্তিতে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটি টুইট করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। ঐ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকায় সন্ত্রাসী হামলার পঞ্চবার্ষিকী আজ। ঐ হামলায় ২০ জন নিহত হন, এর মধ্যে এক জন মার্কিন নাগরিকও ছিলেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।