ঢাকায় পৌঁছল মডার্নার ১২ লাখ টিকা

যুক্তরাষ্ট্রের উপহার মর্ডানার ১২ লাখ টিকা দেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই টিকা হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার মোট ২৫ লাখ টিকার মধ্যে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছল। বাকি ১৩ লাখ টিকা আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দেশে পৌঁছার কথা। বিমানবন্দরে টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়াসহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।