বিএনপির অন্যতম সহযোগি সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। সদস্য সচিব হিসেবে ডাঃ ওবায়দুল কবির খান এবং কোষাধ্যক্ষ হিসেবে ডাঃ মহিউদ্দিন ভূঁইয়া মাসুম মনোনীত হয়েছেন।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা জানান হয়।
আরও পড়ুনঃ এমপি পদ থাকার প্রশ্নে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত
প্রায় ১৫ বছর আগে একেএম আজিজুল হককে সভাপতিত্ব ও এজেডএম জাহিদ হোসেনকে মহাসচিব করে ড্যাবের কমিটি হয়।
ইত্তেফাক/নূহু