শরণখোলায় হরিণের চামড়া উদ্ধার, আটক ৪

শরণখোলায় শনিবার (৩ জুলাই) ভোরে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাব। এ সময় উপজেলার সোনাতলা এলাকা থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মো. জাকির মল্লিক (৪৫), তার ছেলে ওমর সানি মল্লিক (১৯), দক্ষিণ রাজাপুর গ্রামের নুরুল হক ফরাজির পুত্র মো. মাসুম ফরাজী (৩০) ও আমির পহলানের ছেলে হাফিজুর পহলান (৩৫)।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করা হয়।

 

ইত্তেফাক/ইউবি