মাহদী মো. সৌহার্দ্য রাফিক স্পন্দন, শিক্ষার্থী
হাতীবান্ধা এস.এস.সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
অধ্যায়:ভৌত রাশি এবং পরিমাপ
২১. লব্ধ একক কী?
উত্তর:যেসব একক মৌলিক এককের ওপর নির্ভর করে বা মৌলিক একক থেকে লাভ করা যায় তাকে লব্ধ একক বলে।
২২. যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
উত্তর:স্ক্রু-নাট ইত্যাদির দ্বারা তৈরিকৃত যন্ত্রে ক্ষয়জনিত বা ব্যবহারজনিত যে ধরনের ত্রুটি হয় তাকে যান্ত্রিক ত্রুটি বলে।
২৩. দৈব ত্রুটি কী?
উত্তর:কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।
২৪. শিল্পবিপ্লব কী?
উত্তর:অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আবিষ্কারের ফলে শিল্পপতিরা বিনিয়োগ করতে থাকেন। ফলে ইংল্যান্ডের শিল্পক্ষেত্রে বহু পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তন ইংল্যান্ডের ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত।