হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
‘মুজিবনগর সরকার’ কী? এ সরকার গঠন করা হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখ।
উত্তর:মুক্তিযুদ্ধের শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত।
মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল।
মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল—
i. মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।
ii. দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
iii. মুজিবনগর সরকার গঠনের পরে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।
iv. মুজিবনগর সরকারের সঠিকভাবে যুদ্ধ পরিচালনার জন্যই মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন হয়।
বাংলাদেশের প্রথম সরকারের নাম কী? এ সরকার গঠন করা হয় কেন? মুজিবনগর সরকারের তিনটি সফলতা লেখ।
উত্তর:বাংলাদেশের প্রথম সরকারের নাম— ‘মুজিবনগর সরকার’।
মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়।
মুজিবনগর সরকারের তিনটি সফলতা—
i. মুক্তিযুদ্ধকে সঠিকপথে পরিচালনা করা।
ii. দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা।
iii. মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।
কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের পাঁচটি গুরুত্ব বর্ণনা করো।
উত্তর:১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল।
পাঁচটি বাক্যে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব—
i. এই সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ই জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়।
ii. দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
iii. মুজিবনগর সরকার গঠনের মাধ্যমেই বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের বৈধতা প্রমাণিত হয়।
iv. মুজিবনগর সরকার গঠনের পরে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।
v. মুজিবনগর সরকারের সঠিকভাবে যুদ্ধ পরিচালনার জন্যই মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন হয়।
মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই একটি সরকার গঠন করা হয়। এই সরকার কোথায় শপথ গ্রহণ করে? এই সরকারের রাষ্ট্রপতি ও তিনজন মন্ত্রীর নাম লেখ।
উত্তর:এই সরকার অর্থাত্ মুজিবনগর সরকার তত্কালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় (বর্তমান নাম মুজিবনগর) আমবাগানে ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিবনগর সরকারের তিনজন মন্ত্রীর নাম—
i. তাজউদ্দীন আহমদ (প্রধানমন্ত্রী)।
ii. ক্যাপ্টেন এম. মনসুর আলী (অর্থ ও পরিকল্পনামন্ত্রী)।
iii. এ. এইচ. এম. কামারুজ্জামান (স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী)।