মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারসহ বিভিন্ন হাটবাজারে জনসমাগম হচ্ছে। ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৫২ ভাগ। এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন। শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করে যাচ্ছেন বলে কলেজ শিক্ষক নুরুল ইসলাম এবং মফিজুর রহমান স্বপন অভিযোগ করেছেন। বাজারের বিষয়ে প্রশ্ন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আমরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেব। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।