গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় আল আমিন নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন বগুড়ার ধুনট উপজেলার পেচিবাড়ি গ্রামের কোরবান আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী লবন বোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় সামনে থাকা একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। এ সময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।
আরো পড়ুন : আজ রাতে দেশে ফিরছেন এরশাদ
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি