ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডসের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) ও ৯ মাসের (জুলাই, ২০২০ থেকে মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) থেকে শেয়ারপ্রতি লোকসানে নেমেছে। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য ১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল শূন্য দশমিক ৬০ টাকা।
এদিকে চলতি হিসাব বছরে ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ দশমিক ৪৪ টাকা। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৫ টাকা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১২ দশমিক শূন্য ৮ টাকা।