ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিট হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি বোর্ড। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক হিসাবে গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডটির প্রতি ইউনিটে লোকসান হয়েছে শূন্য দশমিক ৯৯ টাকা। আর ২০২০ সালের ৩০ জুন ফান্ডটির প্রতি ইউনিটে নিট সম্পদের বাজারমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৭ টাকা।