যমুনা ব্যাংক লিমিটেড প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। ব্যাংকের ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরী ও হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আশিফ আহমেদ চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের ডিএমডি ও সিটিও এ কে এম আতিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এ হোটেলের রেস্টুরেন্টে সুবিধা পাবেন
00000
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ জোনের শরিয়াহ সচেতনতা সম্মেলন গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক খুরশিদ উল আলম এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার