ইত্তেফাক রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের অস্ট্রেলিয়া প্রতিনিধি ব্যারিস্টার সিরাজুল হক
বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি তাকে এ ডিগ্রি প্রদান করেছে। গত ২৪ জুন গ্রাজুয়েশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার হক আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক অপরাধ আইন নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করেছেন।
তিনি তার গবেষণায় মূলত; বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মান, ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালসহ পৃথিবীর বিভিন্ন ট্রাইব্যুনালের সঙ্গে বাংলাদেশের ট্রাইব্যুনালের মান, স্বচ্ছতা আপিলের সুযোগ, বিচারের সুষ্ঠু পরিবেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান ইত্যাদি বিষয়গুলো চমত্কারভাবে উপস্থাপন করেন।