চাঁদপুরের হাইমচরে লকডাউনে বিয়ে, জরিমানা অনুষ্ঠান বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

সারা দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে হাইমচর উপজেলা ২ জুলাই শুক্রবার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে লোক সমাগম করে বিয়ের আয়োজন করায় ঐ বাড়িতে ভ্রাম্যমাণ আদালতে বরের পিতার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় ও অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। একই দিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে কোভিড-১৯ সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।