সুবীর নন্দী স্মরণে তিন দিনের অনুষ্ঠান শুরু
ইত্তেফাক রিপোর্ট
নন্দী গানে, আচরণে, সাধনায় একজন নিবেদিত প্রাণ শিল্পীর প্রতিচ্ছবি। যিনি তরুণ শিল্পীদের কাছে ছিলেন অনুকরণীয়। আর বাংলার মানুষের কাছে ছিলেন প্রাণের শিল্পী। গানে গানে কালজয়ী শিল্পী সুবীর নন্দী স্মরণে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের।
সৃজনশীল গানের দল নিবেদন সুবীর নন্দী স্মরণে আয়োজন করেছে ‘দিন যায় কথা থাকে’ শীর্ষক তিন দিনের ভার্চুয়াল স্মরণোত্সবের। এই সঙ্গীতানুষ্ঠানে সুবীর নন্দীর জীবন ও গান নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য দুই সংগীত ব্যক্তিত্ব। তারা হলেন, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং জনপ্রিয় সুরকার শেখ সাদী খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিবেদনের পরিচালক শিল্পী বিশ্বজিত্ রায়।