টিকাকেন্দ্রে চিকিত্সক, নার্স সবাই ছিলেন। কিন্তু তাদের বসিয়ে রেখে আসানসোল পৌরসভার সাবেক ডেপুটি মেয়র তথা তৃণমূল নেত্রী তবস্?সুম আরা নিজেই এক নারীকে টিকা দিয়েছেন। গতকাল শনিবার পশ্চিম বর্ধমান জেলার চবকা এলাকার এক টিকাকেন্দ্রে তিনি রুবিয়া মাহাতো নামে এক মহিলাকে টিকা দেন। এর পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল তৃণমূল নেত্রীর কাজের সমালোচনা করে টুইট করেছেন। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টির সমালোচনা করলেও নেত্রী তবস্?সুম বলেছেন, সচেতনতা বাড়াতেই তিনি এমনটা করেছেন। তার দাবি, স্কুলে পড়ার সময় নার্সিং কোর্স করেছিলেন তিনি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবার চবকার যৌনকর্মীদের টিকা দেওয়ার আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন তবস্?সুম। এক মহিলাকে টিকা দেওয়ার আগে নার্স তবস্?সুমের হাতে সিরিঞ্জ তুলে দেন। এরপর সেই সিরিঞ্জ দিয়ে তিনি রুবিয়াকে টিকা দেন। আসানসোল পুরনিগমের সাবেক ডেপুটি মেয়র তবস্?সুম ঐ পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যও।
বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় সমালোচনা করে বলেছেন, প্রশাসকদের ওপর রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আসানসোল পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তবস্?সুম আরা নিজে লোকজনকে টিকা দিয়েছেন। শতাধিক মানুষের জীবনের ঝুঁকিতে। তার রাজনৈতিক পরিচয় কি তবস্সুমকে শাস্তি থেকে রক্ষা করবে? এ প্রসঙ্গে তৃণমূল এমপি সুখেন্দুশেখর রায় বলেন, যদি এ রকমটা হয়ে থাকে তা হলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।