আরও পড়ুন: মরদেহের সঙ্গে যৌন সম্পর্ক, ৬ বছরের জেল যুবকের
পুলিশের জন্য তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১১ হাজার ৯০০ টি পদ সৃষ্টি করেছিল। ২০০৮ সালের পর আমরা প্রায় ৯১ হাজার পুলিশের পদ সৃষ্টি করেছি ও নিয়োগ দিয়েছি। মানুষের সেবা পাওয়া সহজ হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে জটিলতা অবসান হয়েছে। এসআই-সার্জেন্টদের পদকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছি। পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই, শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তুলেছি। তাছাড়া এন্টি টেররিজম ও জঙ্গি-সন্ত্রাস দমনে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিট গঠন করা হয়েছে। পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের জন্য তহবিল গঠন করেছিলাম। দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেন, তাদের জন্য ৮ লাখ ও যারা আহত হয় তাদের জন্য চার লাখ টাকা দেয়া হবে। জনসংখ্যার অনুপাত ও ভৌগোলিক অনুপাতে পুলিশের সংখ্যা বৃদ্ধি করব। তার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, যানবাহন, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রেকর্ডসংখ্যক ৩৪৯ জনকে বিশেষ পুলিশ পদক দেয়া হয়েছে। এরমধ্যে ৪০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হয়। ইন্সপেক্টর মরহুম মো. জালাল উদ্দিন পিপিএম এবং কনস্টবল মরহুম মো. শামীম মিয়া এ দুজনকে বিপিএম-মরণোত্তর পদক প্রদান করা হয়েছে। তাদের পদক পরিবারের সদস্যরা গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ ২০১৯ এর মূল প্রতিপাদ্য-‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’। ইত্তেফাক/কেআই