আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৫ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৫। শুভবার : সোম ও বুধবার। শুভ রত্ন :মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

চাকুরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।  ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। রিপুকে সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অপরের পা্রতি সদাচরণ করুন। যৌথ ও অংশিদারী ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে নিজস্ব পরিবহন ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সাথে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধিনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন।