হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
করোনার ঊর্ধ্বগতি ও লকডাউনের কারণে হোসেনপুরে বাঁশ-বেতের কারিগরদের দুর্দিন চলছে। কয়েক জন লকডাউনের মধ্যেও বাঁশ-বেত দিয়ে খাঁচা তৈরি করলেও ক্রেতা নেই। এসব পরিবারে চলছে হাহাকার। হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী এলাকায় দেখা গেছে এ করুণ দৃশ্য। বাঁশ-বেতের কারিগর খোকন মিয়া জানান, লকডাউন দেওয়াতে খাঁচা ও টুকরি তৈরি করলেও ক্রেতা নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁশ-বেতের কারিগরদের মধ্যে বণ্টন করা হবে।