ছেংগারচর পৌরসভার রাস্তাগুলো বেহাল

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রাস্তাগুলোর অবস্থা বেহাল। রাস্তাগুলো দেখলে যে কেউ মনে করতে পারে অজ পাড়াগাঁয়ের কোনো মাটির রাস্তা এটি। এর মধ্যে কিছু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলারও অনুপযোগী। সরেজমিনে দেখা গেছে, পৌর কার্যালয়ের সামনে থেকে ছেংগারচর বাজার-বারআনী রাস্তা ও ছেংগারচর বাজার-বারআনী-শিকিরচর রাস্তাগুলোর কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, রাস্তাগুলো চলাচলে অনুপযোগী। বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছে না। ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার জানান, বরাদ্দ না থাকায় কাজ করা যাচ্ছে না।